• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওমর সানী

বিনোদন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমার সাংবাদিক সম্মেলন, বিকেল ৪টা ৩০মিনিট। স্থান: শিল্পী সমিতি বিএফডিসি। বিনোদন সাংবাদিক সবাই আসবেন।’ তবে ঠিক কোন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন, তা স্ট্যাটাসে বিস্তারিত উল্লেখ করেননি এই অভিনেতা। সম্প্রতি স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহেসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের মধ্যে তার এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ওমর সানী।

তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন এই অভিনেতা। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি বানোয়াট বলে জানান তিনি।

এদিকে, মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছেন ফারদিনও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ফারদিন লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, এসব পেজে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

আরও পড়ুন

নারীর শরীর নিয়ে সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন

অন্যদিকে, ছেলের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান ওমর সানী। মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থনও জানান এই অভিনেতা।

এমন পরিস্থিতিতে ‘মিথ্যাচারের বিরুদ্ধে’ সংবাদ সম্মেলন ডাকার ঘোষণা দিয়েছেন ওমর সানী। সেখানে তিনি কী বিষয়ে কথা বলেন এবং সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কোনো বক্তব্য দেন কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা।

কে

  • ওমর সানী
এ সম্পর্কিত আরও খবর
কোন মানুষদের প্রতি মায়া হয়, জানালেন ওমর সানী
কোন মানুষদের প্রতি মায়া হয়, জানালেন ওমর সানী
ট্রল করার মতো কোনো কাজ আমি জীবনে করিনি: ওমর সানী
ট্রল করার মতো কোনো কাজ আমি জীবনে করিনি: ওমর সানী
ভিডিও বার্তায় ওমর সানীকে নিয়ে যা জানালেন মৌসুমী
ভিডিও বার্তায় ওমর সানীকে নিয়ে যা জানালেন মৌসুমী
‘অরিজিনাল’ চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি : জয়কে ওমর সানী
‘অরিজিনাল’ চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি : জয়কে ওমর সানী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।